কলকাতা

ফুটপাতবাসী যুবককের উপর নৃশংস হত্যাকাণ্ড, গ্রেপ্তার অভিযুক্ত

নৃশংস ভাবে ফুটপাতবাসী যুবককে খুন। এই নির্মম ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বৌবাজারের ব্যাঙ্ক অফ বরোদার এলাকায়। মঙ্গলবার রাত ১টা ৪০ নাগাদ সঞ্জয় মল্লিক নামের যুবকের উপর নারকীয় হত্যাকান্ড চালায় একদল দুষ্কৃতী। মৃত যুবকের বয়স ২৬। এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছে সুমিতকুমার সাউ নামের এক ব্যক্তি।

কলকাতার বুকে ঘটে গেল নির্মম ঘটনা। গতকাল গভীর রাতে সুমিতকুমার সাউ সহ একাধিক দুষ্কৃতী হামলা চালায় ফুটপাতে ঘুমিয়ে থাকা যুবকের উপর। আততায়ীরা মধ্যরাতে ভাড়া গাড়ি করে এসে পাথর দিয়ে থেঁতলে হত্যা করে ফুটপাতবাসীকে। এই ঘটনা ছড়িয়ে পড়তেই থমথমে পরিবেশ এলাকায়। আজ সকালবেলা যখন পুলিশ যুবককে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ডাক্তারদের প্রাথমিক চিকিৎসার পর যুবককে মৃত বলে ঘোষণা করে।

হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। এমনকি স্থনীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করছে। পাশাপাশি পুলিশের প্রাথমিক তদন্তের পর মনে করছে এই খুনের ঘটনা ঘটেছে পুরোনো শত্রুতার জেরে। এমনকি পুলিশ সূত্রে জানা গেছে, কংক্রিটের ব্লক তুলে আছড়ে ফেলা হয় যুবকের উপর। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত। তবে অন্যান্য ধৃতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.