রাজনীতি

নতুন সরকার বাংলার গরিব মানুষকে ইডির বাজেয়াপ্ত করা ৩৫০০ কোটি টাকা ফেরত দিয়ে দেবে : মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করলেন। তাদের মধ্যে ৫ মিনিট কথোপকথন হয়। প্রধানমন্ত্রী ফোনে জানান, ইডির বাজেয়াপ্ত করা অর্থ বাংলার গীরবদের মধ্যে বিতরণের চেষ্টা করবেন।

মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মধ্যে যা কথোপকথন হয় তাতে প্রধানমন্ত্রী জানান, বাংলায় ইডির বাজেয়াপ্ত করা টাকা যাতে গরিবদের কাছে যায়, তা নিশ্চিত করার জন্যে কাজ করছেন তিনি। এই জন্যে যা যা আইনি বিকল্প রয়েছে তা তিনি দেখছেন। প্রধানমন্ত্রী রাজমাতাকে ফোনে বলেন, ‘‘এক দিকে বিজেপি দেশে দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্য দিকে, সমস্ত দুর্নীতিবাজ একে অপরকে বাঁচাতে এক হয়েছে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.