উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত শান্তিপুর আরবান্দি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় দোলের দিন মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে একলা পেয়ে বলপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী,সোমবার সন্ধ্যায় আরবান্দি এলাকার বাসিন্দা দশম শ্রেণীর এক ছাত্রীর মা তার আত্মীয়কে ট্রেনে তুলে দিতে যায়। ওই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে স্থানীয় এক তৃণমূল নেতার ছেলে ওই নাবালিকার বাড়িতে ঢুকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ, নাবালিকার মা বাড়ি ফিরে এসে দেখে মেয়ে রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে পড়ে রয়েছে। এরপর বিষয়টি সামনে আসে সবার। তড়িঘড়ি ওই স্কুল ছাত্রীকে বাদকুল্লা গ্রামীন হাসপাতাল নিয়ে যায় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই স্কুল ছাত্রী। ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।







