বিনোদন

অন্তঃসত্ত্বা হলে অভিনেত্রী হওয়া যাবে না, চুক্তিপত্রে সই করেন মাধুরী দীক্ষিত

নিজস্ব সংবাদদাতা: ‘খলনায়ক’ ছবির জন্য এক বিশেষ শর্ত রাখা হয়েছিল মাধুরী দীক্ষিতের সামনে৷ সেই শর্ত মেনেই তাকে দিয়ে ছবিতে সই করিয়েছিলেন পরিচালক৷

জীবনের ৫৫টি বছর পেরিয়ে ৫৬-তে পা দিলেন মাধুরী দীক্ষিত৷ শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ চলচ্চিত্র জীবনের মতো অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও আড়ম্বরপূর্ণ৷

মাধুরী দীক্ষিতের ‘খলনায়ক’ ছবিটি সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে৷ সুভাষ ঘাই পরিচালিত ছবিটি ১৯৯৩ সালের দ্বিতীয় বক্স অফিস হিট ছিল৷ সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ অভিনীত ছবি রেকর্ড গড়লেও এর ছবির এক অজানা গল্প শুনলে আঁতকে উঠবেন৷

‘খলনায়ক’ ছবির জন্য এক বিশেষ শর্ত দেওয়া হয়েছিল মাধুরী দীক্ষিতকে৷ সেই শর্ত মেনেই ছবিতে সই করিয়েছিলেন পরিচালক৷ বিয়ে করা কিংবা গর্ভবর্তী হওয়া নিয়েও শর্ত রেখেছিলেন পরিচালক৷ তিনিই প্রথম পরিচালক, যিনি এই বিষয়টি সামনে রেখে সই করিয়েছিলেন৷

আসলে ‘খলনায়ক’ ছবির সময়েই সঞ্জয় ও মাধুরীর সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল৷ তাদের প্রেম নিয়ে এতটাই গুঞ্জন শুরু হয়েছিল যে শ্যুটিং চলাকালীন সঞ্জয়ের সঙ্গে মাধুরীর বিয়ে হতে পারে বলেও আশঙ্কা ছিল অনেকেরই৷ এই কারণেই কি এমনটা করেছিলেন পরিচালক? এর কারণ অজানা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.