ক্রাইমজেলা

গরু কেলেঙ্কারির পর খাদ্য কেলেঙ্কারিতে নাম জোরালো মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার

গরু কেলেঙ্কারির পর খাদ্য কেলেঙ্কারিতে নাম জোরালো মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার।নিজের পরিবারের চাকরিরত বাবা,স্বামী সহ প্রায়১৩জন সদস্যের নাম অন্তদয় খাদ্য তালিকায়। এমনকি সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষণের অভিযোগ তুলে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ এক প্রতিবন্ধী মহিলার।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিডিও অনুপ চক্রবর্তীর।ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য রাজনৈতিক মহলে।
মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য তথা এনায়েতপুর পশ্চিম পাড়ার বাসিন্দা আঞ্জুম সাগিরা,স্বামী আবু তালেব পেশায় বিদ্যুৎ দপ্তরের কর্মী।অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির প্রদান করা সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষন করছেন করছেন তিনি।ইতিমধ্যে দেখা গেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অন্তদ্বয় তালিকায় নাম রয়েছে তার পরিবারের প্রায় ১৩ জন সদস্যের।যার মধ্যে রয়েছে চাকুরীরত বাবা থেকে শুরু করে স্বামী,দাদা ভাই সহ অন্যান্য সদস্যের নাম।বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে।অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এনায়েতপুরের প্রতিবন্ধী বৃদ্ধা কোহিনুর খাতুন দ্বারস্থ হয় মানিকচকের বিডিওর।লিখিত অভিযোগ করেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরার বিরুদ্ধে।
বিগত বছরই ঠিক একইভাবে মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে দুঃস্থদের গবাদি পশু প্রদানের তালিকায় নাম ছিল আঞ্জুম সাগিরার।এমনকি তার স্বামীকে গবাদি পশু তুলেদেন স্বয়ং পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল।সেইসময়ও জোর বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আবার।যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যা আঞ্জুম সাগিরা।তিনি বলেন, তিনি এই বিষয়ে কিছু জানেনা।
তবে বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন দক্ষিণ মালদহের জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল।তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যদি দুর্নীতিগ্রস্ত নেতাদের পুরস্কৃত করেন অবশ্যই সেই পুরস্কারে বিজয়ী হবেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরা। অন্যদিকে মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি।যদি বিষয়টি সত্যি হয় তাহলে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। তৃণমূল একেবারে এই সমস্ত ঘটনাকে প্রশ্রয় দেয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.