জেলা

প্রেম করে পালানোয় বাবার হাতে খুন কন্যা

পিতার হাতে খুন তরুণী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ‘সম্মানরক্ষার্থে’-ই এই খুন। ঘটনাটি ঘটে বিহারের সমস্তিপুরের। বাড়ির একটি পরিত্যক্ত বাথরুমে মিলল ওই তরুণীর দেহ।
পুলিশ জানান, মৃতার নাম সাক্ষী। চলতি মাসের ৭ই এপ্রিল তাঁকে খুন করে বাড়ির অব্যবহৃত বাথরুমে দেহটি তালাবন্ধ করে রাখা হয়েছিল।
বুধবারদিন পচা গন্ধ পেয়ে স্থানীয়েরা তরুণীর বাড়িরতে বিষয়টি জানায়। তখন বিষয়টি নিয়ে তরুণীর বাবা ইতস্তত করতেই স্থানীয়দের সন্দেহ হয়। তখন তাঁরা তরুণীর পরিবারকে চেপে ধরতেই বেরিয়ে আসে পুরো ঘটনা। তারপরই বাথরুম খুলে উদ্ধার হয় তরুণীর পচাগলা দেহ। তখন স্থানীয়েরাই পুলিশে এই বিষয় খবর।
প্রাথমিক ভাবে জানা যায়, অসবর্ণের এক যুবকের সঙ্গে প্রেম ছিল সাক্ষীর। পাশের গ্রামেই থাকেত যুবক। সেই যুবকের সাথে গত ৪ মার্চ পালিয়ে যায় সাক্ষী। তাঁরা দুইজনে একসঙ্গে কলেজে পড়ত। সেখান থেকেই পরিচয়। সাক্ষীর মামা বিপিন কুমার জানায়,ওরা দিল্লি পালিয়ে গিয়েছিল। তবে তাঁকে বুঝিয়ে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু ফের পালিয়ে গেছিল সাক্ষী। তারপর ৭ মার্চ আবারো বাড়ি ফিরে আসে। তার পর থেকেই নিখোঁজ সাক্ষী। তদন্তে জানা যায়, ওই রাতেই সাক্ষীকে খুন করা হয়েছিল। ঘটনায় সাক্ষীর বাবা মুকেশ সিংহকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.