Uncategorizedজেলা

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ২ কেজি ৬৮০ গ্রাম সোনা। যার বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা।ধৃত এক।

হাওড়া স্টেশনে আরপিএফ হাওড়া ও জিআরপির যৌথ অভিযানে উদ্ধার হল সোনা। গত পরশু বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক সন্দেহভাজন ব্যক্তিকে ন নম্বর প্লাটফর্মের কালো ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখে আর পি এফ।তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে ও ব্যাগে তল্লাশি করে দেখা যায় বিপুল পরিমাণে সোনার গয়না রয়েছে।কিন্তু এই গহনার কোনো বৈধ কাগজপত্র ছিলো না। সোনার গহনা ওজন করলে দেখা যায় ২ কেজি ৬৮০ গ্রাম রয়েছে।যার বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা। আটক ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেয়া হয়।জানা গেছে ওই ব্যক্তির নাম বিভাস অদক বয়েস ৪২ বছর।জয়পুর হাওড়ার বাসিন্দা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.