জাতীয় তপশিলি উপজাতি ও আদিবাসী কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালি পৌছলেন। রয়েছেন তপশিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান, তপশিলি উপজাতি কমিশনের ডিরেক্টর রয়েছেন। সন্দেশখালি উপদ্রুত অঞ্চলে তারা যাবেন এবং তপশিলি আদিবাসী নির্যাতিতা মহিলা ও পুরুষ সকলের সঙ্গেই কথা বলবেন তাদের অভাব অভিযোগ শুনবেন। সন্দেশখালি পরিদর্শন করার পর রাজ্য পুলিশের ডিজি ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা তাদের। বৃহস্পতিবার সকালে ন্যাশনাল এসটি কমিশন এলাকায় ঢোকার আগেই সন্দেশখালি ছাড়েন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যাবার আগে তিনি সংবাদমাধ্যমকে বলে যান, যারা নিজের হাতে আইন তুলে নিয়েছেন বা অপরাধী, তারা কেউ রিয়াত পাবেন না, প্রত্যেককে গ্রেফতার করা হবে। বুধবার দিনভর রাজীব কুমার ছুটে বেড়ান সন্দেশখালীর অশান্তি প্রবণ এলাকা গুলিতে। রাতে মোটরবাইকে চেপে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঢোকেন খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে সেখানে তিনি কি করতে গিয়েছিলেন সেটা এখনো পরিষ্কার নয়। সন্দেশখালিতে কমিশনের পর কমিশন, পুলিশ আমলা, ভিভিআইপি আনাগোনা হলেও শেখ শাজাহান কবে গ্রেফতার হবেন সেই প্রহর গুনছেন সন্দেশখালি মানুষ।
Read Next
November 2, 2026
৬ ডিসেম্বর ফের বাবরি মসজিদ ঘিরে জমায়েতের ডাক হুমায়ুনের! ৩০ কিমি রাস্তা নিয়ে হুঁশিয়ারি, কী বলছে বিজেপি?
November 2, 2026
দিল্লিতে বিক্ষোভ সহজ, বাংলায় নামলেই জনতার মার! বিরোধীদের নিশানা অর্জুন সিংয়ের
November 2, 2026
‘পোশাক’ বনাম ‘পাশা’: বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ, নেপথ্যে কি তবে হাসিনার চাল?
November 2, 2026
ইন্ডিয়া জোটের প্রতিবাদ মিছিল ঘিরে বিজেপিকে পাল্টা আক্রমণ জয়রাম রমেশের, দিল্লির ব্যবসায় লাভের দাবি কংগ্রেস নেতার
November 2, 2026
পাঞ্জাবের পিচে ‘আপ’ পতন: ভোটের আগেই অরবিন্দ-দুর্গে বিজেপির বড়সড় থাবা
November 2, 2026
মাঠে লোক নেই, তাই ভরসা এআই? রামলীলার ‘ফেক’ ভিড় নিয়ে কংগ্রেসকে চরম ট্রোল কিরেন রিজিজুর!
Related Articles
Check Also
Close







