কলকাতারাজনীতি

দিদির শ্রাদ্ধে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোলে জেল থেকে বেরোলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। তবে পারিবারিক কারণে আদালতের অনুমতিতে সাময়িক স্বস্তি পেলেন তিনি। দিদির শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শনিবার ও রবিবার প্রতিদিন মাত্র পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সুজিত। আদালতে আবেদন জানানোর পর সেই আবেদন মঞ্জুর হওয়ায় নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে জেল থেকে বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি (ED) সুজিত বসুকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। ইডির অভিযোগ, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহর-সহ একাধিক পুরসভায় নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছিল। সংশ্লিষ্ট সময়ে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত থাকায় সেই নিয়োগ প্রক্রিয়ায় তাঁর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে জেরা করা হয়।

তদন্তকারী সংস্থার দাবি, অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল। সেই তদন্তেই সুজিত বসুর নাম সামনে আসে। এর আগে এই মামলায় অয়ন শীলকে গ্রেফতার করা হয়েছিল এবং তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই সুজিতের নাম উঠে আসে বলে ইডির দাবি। শুধু ইডিই নয়, এর আগে একই মামলায় সিবিআইও (CBI) তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল।

এছাড়া ইডির দাবি, সল্টলেকের সেক্টর ফাইভে সুজিত বসুর ছেলের নামে থাকা একটি রেস্তোরাঁ থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। তদন্তকারীদের অভিযোগ, সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো না থাকা সত্ত্বেও রেস্তোরাঁটি পরিচালিত হচ্ছিল। সেই কারণেই সংস্থার সন্দেহ, রেস্তোরাঁর আড়ালে কালো টাকা সাদা করার কাজ চলত বলে তদন্তে উঠে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.