জেলা

বিদ্যুতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ

মিনাখাঁ থানার কুমারজোল গ্রাম পঞ্চায়েতের গড় আবাদ এলাকায় সাধারণ বৈদ্যুতিক তার কেটে গত দিন সতেরো আগে কেবেল তার লাগাতে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ওইদিনই সাধারণ তার কাটার পর এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন ঘরামী সহ বেশ কয়েকজন কেবল তার লাগাতে বাধা দেয়। সেই থেকে ওই এলাকায় আজও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তাই এলাকায় বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার বেশ শতাধিক মানুষেরা হাতে ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারী এলাকার মানুষদের দাবি অবিলম্বে ওই এলাকায় বিদ্যুৎ দিতে হবে। বিদ্যুতের জন্য তারা বিডিও, অফিস বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন জায়গায় জানিয়েছে কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে বিক্ষোভ দেখায়। দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন স্কুল-কলেজের পড়ুয়া। দীর্ঘদিন ধরেও তারা পড়াশোনা করতে পারছে না। বাধ্য হয়ে তীব্র গরমের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কোনরকমে তারা পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার বিদ্যুৎ না থাকার সমস্যায় পড়েছেন অসুস্থ ব্যক্তিরাও। ওমর ফারুক মোল্লা, আজমিরা বিবিদের মত স্থানীয় বাসিন্দারা বলেন,’আমাদের এলাকার পঞ্চায়েতে সদস্য ইচ্ছাকৃতভাবে বিদ্যুতের কেবল তার টানাতে দিচ্ছে না, তার ফলে আমাদের শতাধিক মানুষ গত দিন সতেরো ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, বিডি অফিস থানা বিদ্যুৎ দপ্তরে জানিও কোন সূরাহ হচ্ছে না’। এই প্রসঙ্গে ওই পঞ্চায়েতের সদস্য আলাউদ্দিন ঘরামী বলেন,’ওরা জোর করে আমাদের জায়গার উপর থেকে বিদ্যুতের তার টানাতে চাইছে, তাতে আমি বাধা দিয়েছি, আমি বলেছি আগে যেখান থেকে তার ছিল সেখান থেকেই তার টানানো হোক, ওরা জোর করে আমাদের জায়গার উপর থেকে তার কাটাতে চাইছে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.