জেলা

ঝাড়গ্রামের নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হল ডায়ালিসিস ইউনিট।

জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম বিধানসভা এলাকা সহ পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাবাসীর কাছে সুখবর। এলাকার কিডনি সংক্রান্ত মরনাপন্ন রোগীদের সুবিধার কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ঝাড়গ্রামের অত্যন্ত এলাকায় অবস্থিত নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। পিপিপি মডেলে পাঁচ বেডের এই ডায়ালিসিস ইউনিট আগামী দিনে এলাকার দুস্থ পরিবারের রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দফতরের। বৃহস্পতিবার নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাক্তার দেবাশীষ মাহাতো,নয়াগ্ৰাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শান্তনু টুডু প্রমুখ।পিপিপি মডেলে চলবে এই ডায়ালিসিস ইউনিট।মোট পাঁচ বেডের মধ্যে এদিন প্রথম দিনে একজন রোগীকে দিয়ে পরিষেবা চালু হয়েছে। নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল মুলত ঝাড়গ্ৰামে জেলা তথা জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এলাকার মুমুর্ষু রোগীদের কাছে ডায়ালিসিস এর মতো উন্নত চিকিৎসা দূর অস্ত।তবে এই পরিষেবা আগামী দিনে অনেক গরীব পরিবারের রোগীর জীবন বাঁচাবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.