রাজ্য

ফিরোজ়াবাদে মর্মান্তিক মৃত্যু: ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের*

ট্রেনের গর্জন, হর্নের তীব্র আওয়াজ—তবুও একচুল নড়ল না দুই কিশোরী! উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদ জেলার শিকোহাবাদে রেললাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ল রশ্মি যাদব ও মুসকান নামে খুড়তুতো দুই বোন। মুহূর্তের মধ্যে নেতাজি এক্সপ্রেসের ধাক্কায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তাদের দেহ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুই বোন। গন্তব্য মাখনপুর রেলওয়ে ইয়ার্ডের কাছে লাইন। সামনে দিয়ে দ্রুতগতিতে এগিয়ে আসছিল নেতাজি এক্সপ্রেস। চালক বারবার হর্ন বাজালেও তারা নড়েনি। শেষমেশ ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

খবর পেয়ে জিআরপি ও আরপিএফ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।জিআরপি শিকোহাবাদ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক হরিশ কুমার যাদব জানিয়েছেন, রাগের বশে বাড়ি থেকে বেরিয়েছিল রশ্মি ও মুসকান। বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ঘটে এই দুর্ঘটনা। তবে কেন তারা এমন সিদ্ধান্ত নিল, তা নিয়ে পরিবার নীরব। আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ, ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.