রাজ্য

দাগিদের অর্থ ফেরত নিয়ে চাপ বাড়াল সুপ্রিম কোর্ট

এসএসসি দুর্নীতি মামলায় আবারও কঠোর ভাষায় রাজ্য সরকারকে একহাত নিল দেশের শীর্ষ আদালত। দাগিদের কাছ থেকে টাকার অঙ্ক ফেরত নেওয়া এখনও শুরু হয়নি—এমন অভিযোগ উঠতেই রাজ্যের আইনজীবীর প্রতি ক্ষোভ উগরে দেয় সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবিলম্বে ব্যাখ্যা দিতে হবে কেন ফেরতের প্রক্রিয়া শুরু করা হয়নি এবং কবে থেকে তা কার্যকর হবে।

কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, অবৈধভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বেতন সুদসহ ফেরত দিতে হবে। সেই রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্টও। তবুও জেলাশাসকদের মাধ্যমে অর্থ ফেরতের যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, তা কার্যত থমকে রয়েছে। এই গড়িমসির কারণেই ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হলো রাজ্যকে।

শুধু টাকা ফেরতের ইস্যুই নয়, এসএসসির চলতি পরীক্ষাগুলিও আদালতের নজরে আসে। নবম-দশমের পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এবার একাদশ-দ্বাদশের পরীক্ষা রবিবার। তবে এই পরীক্ষাতেও অযোগ্য প্রার্থীরা বসার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গেও রাজ্যের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.