মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল সিআইডি। মঙ্গলবারই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফর ঘিরে তিন আইপিএস আধিকারিককে ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ তুলে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মহুয়া। পাশাপাশি, বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার শাখায় অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।
তবে পরবর্তী অনুসন্ধানে মহুয়ার করা দাবি সঠিক নয় বলে তথ্য সামনে আসতেই বিষয়টি নিয়ে সক্রিয় হয় সিআইডির সাইবার শাখা। শুরু হয় তদন্ত। সেই তদন্তের সূত্র ধরেই এবার তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত সিআইডির ডাকে সাড়া দিয়ে হাজিরা দেননি মহুয়া মৈত্র।







