বিদেশভাইরাল

Ai ভিডিওর গুজব জেসিকার ডলফিনের হত্যা ভিত্তিহীন – দাবি ফাঁস করল অনুসন্ধান দল

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কিছু ভিডিও দাবি করছে ওরকা কাইরো নামের একটি তিমি তার প্রশিক্ষক জেসিকা র‌্যাডক্লিফকে লাইভ শোর সময় আক্রমণ করে হত্যা করেছে। গল্প অনুযায়ী, শো শুরুর আগে প্রশিক্ষণ চলাকালে হঠাৎ তিমিটি আক্রমণাত্মক হয়ে দাঁত দিয়ে জেসিকাকে ক্ষতবিক্ষত করে পানির নিচে টেনে নেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি সম্পূর্ণ মনগড়া। কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এ ধরনের ঘটনার প্রমাণ মেলেনি। তদন্তে উঠে এসেছে, ইউটিউব ও ফেসবুকে ছড়ানো ভিডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। উদাহরণস্বরূপ, ‘FactEX’ নামের ইউটিউব চ্যানেল চলতি বছরের জানুয়ারিতে এই দাবি তোলে, কিন্তু তারা যে “ওশান হ্যাভেন” নামের মেরিন পার্কের কথা বলে তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। আরেকটি ইউটিউব চ্যানেল ‘ Animal Quests’ এপ্রিল মাসে একই গল্প প্রকাশ করলেও সেখানে স্পষ্ট উল্লেখ ছিল এটি কাল্পনিক চরিত্র ও ঘটনার ওপর ভিত্তি করে তৈরি কন্টেন্ট।

ফেসবুকের ‘Mahmuda Champa ‘প্রোফাইল এবং ‘Bd Tube Master’ পেজ থেকেও এই ধরনের একাধিক ভিডিও ছড়ানো হয়েছে, যা এআই শনাক্তকরণ টুল Hive Moderation অনুযায়ী ৯৮ শতাংশ সম্ভাবনায় কৃত্রিমভাবে তৈরি।

অতীতে অবশ্য ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি, সি-ওয়ার্ল্ড অরল্যান্ডোতে টিলিকাম নামের একটি ওরকার আক্রমণে সিনিয়র প্রশিক্ষক ডন ব্রানশো প্রাণ হারিয়েছিলেন কিন্তু জেসিকা র‌্যাডক্লিফ নামে কোনো প্রশিক্ষকের মৃত্যু, তা-ও ডলফিন বা ওরকার আক্রমণে, কখনো ঘটেনি। তাই এই ভাইরাল দাবি সম্পূর্ণ ভুয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.