বিনোদন

রেণুকা হত্যায় জেলবন্দী দর্শন, জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রায়শই চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। বেশ কিছুদিন আগে রেণুকাস্বামী হত্যা মামলায় অভিযুক্ত হয়েছিলেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা। দর্শন, সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদন করেন। কিন্ত সেই জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকালে সুপ্রীম কোর্ট অভিনেতাকে হেফাজতে রাখার কড়া নির্দেশ দিয়েছেন।

এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে বেঙ্গালুরুর সুমনাহাল্লি সেতুর কাছে রেণুকাস্বামী নামের একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, দর্শনের স্ত্রীকে অবমাননাকর মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করতে শুরু করেছিলেন রেণুকা। কিন্ত একদিন হঠাৎ করেই উধাও হয়ে যান তিনি। এই ঘটনায় পুলিশ প্রাথমিক ভাবে দর্শন ও তাঁর স্ত্রী পবিত্রাকে গ্রেফতার করেন। পুলিশ তদন্তের পর জানিয়েছেন, অভিনেতার ভক্তরাই নাকি রেণুকাকে অপহরণ এবং হত্যা করে দেহ ফেলে দেয় সুমনাহাল্লি সেতুর কাছে। সুপ্রিম কোর্ট জানিয়েছেন, অভিনেতা যখন জেলে থাকবেন তখন তাকে যেন বাকি আসামিদের মতোই দেখা হয়।

রেণুকাস্বামীর বাবা কাশীনাথ শিবনগোদারু বলেন, “অভিযুক্তের জামিন হয়ে যাওয়ায় আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু সুপ্রিম কোর্ট আজকের রায়ে বুঝিয়ে দিল আইনের চোখে কোনও অপরাধীর ছাড় নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.