অফবিট

শীতের সকালে গরম গরম মটরশুঁটির কচুরি! এইভাবে বানালে স্বাদে মুগ্ধ হবেন বাড়ির সবাই

শীতকাল মানেই বাঙালির খাবারের তালিকায় এক বিশেষ জায়গা দখল করে নেয় কচুরি। আর তা যদি হয় টাটকা মটরশুঁটির কচুরি, তাহলে তো কথাই নেই! সঙ্গে আলুর দম কিংবা ছোলার তরকারি থাকলে জমে যায় প্রাতরাশ। তবে দোকানের মতো মুচমুচে ও সুস্বাদু মটরশুঁটির কচুরি বাড়িতেই বানানো সম্ভব। রইল সহজ রেসিপি।
উপকরণ: মটরশুঁটি, ময়দা, আদা, কাঁচালঙ্কা, হিং, জিরে, নুন, চিনি, তেল ও সামান্য গরম মশলা।
প্রণালী: প্রথমে মটরশুঁটি সেদ্ধ করে মিক্সারে সামান্য মোটা করে বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে জিরে, হিং, আদাবাটা ও কাঁচালঙ্কা দিয়ে মটরশুঁটির মিশ্রণটি ভালো করে কষিয়ে নিন। স্বাদমতো নুন, চিনি ও গরম মশলা মিশিয়ে পুর তৈরি করুন।
এবার ময়দায় নুন, তেল ও জল দিয়ে মেখে ছোট ছোট লেচি কাটুন। তার মধ্যে মটরশুঁটির পুর ভরে বেলে নিন। গরম তেলে মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন। ব্যস, তৈরি শীতের স্পেশাল মটরশুঁটির কচুরি। একবার খেলে প্রশংসা করতে বাধ্য হবেন অতিথিরাও!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.