অফবিট

রং তুলির ছোঁয়ায় বাগদেবীর আরাধনায় সুন্দরবনের মহিলারা, দাম বেড়েছে পলাশ ফুলের

বিদ্যা ও বিভিন্ন শিল্পকলার দেবী হল মা সরস্বতী। যার আরাধনায় মেতে উঠেছে ৮ থেকে ৮০ সকলেই। অনেকের কাছেই এটা উৎসব আবার অনেকের কাছেই এটা হল রুজি রুটির সংস্থা। তাই ছেলেমেয়েদের মুখে দু’মুঠো তুলে দিতে সুন্দরবনের মেয়েরা সরস্বতী পূজার আগে হাতে তুলে নিল রং তুলি। সেই সরস্বতী ঠাকুর দেশ ও বিদেশে পৌঁছে যাচ্ছে। পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে পলাশ ফুলের দাম।

সরস্বতী পূজায় উন্নতম বিশেষত্ব হলো সকালবেলা গায়ে হলুদ লাগিয়ে স্নান করে হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে বাগ দেবীর পায়ে অঞ্জলি অর্পণ করা। তাই এই পুজোর প্রায় এক মাস আগে থেকেই শিল্পীদের তোড়জোড় শুরু হয়ে যায়। এবারউত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার মেয়েরা রং তুলিতে বাগদেবীকে সাজিয়ে তুলতে তৎপর হয়েছে। সেই সমস্ত প্রতিমা ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশের ও বিদেশের প্রান্তে

সেখানকার মহিলারা একদিকে মাঠে কাজ করে উপার্জনের জন্য। অন্যদিকে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে তারাই আবার রাতভর জেগে দেবী সরস্বতীকে রং তুলির ছোঁয়ায় সাজিয়ে তোলে। সরস্বতী পুজোতে অপরিহার্য পলাশ ফুল। তাই সেই সুযোগে বাজারে দর হাকিয়ে নিচ্ছে এই ফুল। যত এগিয়ে আসছে পুজোর সময়সূচী ততই বাজারে প্রতিমা ও পুজো সামগ্রী দাম বৃদ্ধি হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.