ফের মেট্রো-বিভ্রাট! কলকাতা মেট্রোয় আবার যান্ত্রিক গোলযোগ। থমকে পরিষেবা। ডাউন লাইনে দক্ষিণশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। তবে ময়দানের পর থেকে আপাতত স্থগিত পরিষেবা। যাত্রীদের ভোগান্তি।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এক মেট্রোর যান্ত্রিক গোলযোগের কারণে রবীন্দ্র সরোবর স্টেশনে আটকে পড়েছে। তা আর এগোতে পারছে না। যার দরুন এই বিপত্তি।
শুক্রবার বেলা পৌনে ১ টা থেকে ডাউন লাইনে বন্ধ মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা।
মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, শুক্রবার যান্ত্রিক গোলযোগের কারণে একটি মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে যাত। যাত্রীদের সেখান থেকে সরিয়ে মেট্রোটি কালীঘাট স্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ফলত ডাউন লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।







