জেলা

আইপিএলের টিকিট কেলেঙ্কারির অভিযোগ তুলে আজ জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সব্যসাচী দত্তের নামে পড়ল পোষ্টার

সায়ন সেন, জলপাইগুড়ি: আইপিএলের টিকিট কেলেঙ্কারির অভিযোগ তুলে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সব্যসাচী দত্তের নামে পড়ল পোষ্টার। এই পোষ্টারকে ঘিরে জলপাইগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কে বা কারা আইপিএলের টিকিট কেলেঙ্কারির অভিযোগ তুলে সব্যসচী দত্তের নামে বিভিন্ন দেওয়ালে পোষ্টার এঁটে দেন। এমনকি সব্যসাচী দত্ত না বলে জালি দত্ত বলে পোষ্টারে উল্লেখ করেন। বিষয়টি জানতে পেরে সব্যসাচী দত্ত নিজেই এসে পোষ্টার ছিঁড়ে দেন‌। এবিষয়ে তিনি জানান, আমি জেলা ক্রীড়া সংস্থাকে আইপিএলের টিকিট বাবদ এক লাখ কুড়ি হাজার টাকা জমা দিয়েছি। এটা জলপাইগুড়ি জেলার ইতিহাসে হয়নি। আমার নামে কেউ কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.