রাজ্য

ডায়মন্ড হারবারের পর এবার বজবজে অ্যাসিড হামলার অভিযোগ

এক ব্যবসায়ীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বজবজ এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেশতলা নুঙ্গিতে দাউদ মোহম্মদ নামের এক ব্যাবসায়ী বুধবার রাতে দোকান বন্ধ করে দ্রুত হেঁটে বাড়ি ফিরেছিলেন। তাই কেউ তাঁকে অনুসরণ করছিলেন কিনা, সে বিষয়ে বিশেষ আঁচ করতে পারেননি।বাড়ির দরজা খুলতে যতক্ষণ দেরি লাগে,ততক্ষণ বাইরেই দাঁড়িয়ে ছিলেন।এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করার সময়ে হঠাৎ জলের মতো কিছু একটা এসে পড়ে তার গায়ে। জল পড়েছে ভেবে বাড়ি ঢুকে যান ওই ব্যবসায়ী। সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর বাইক ও মেঝেতে অ্যাসিডের পোড়া দাগ।আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।তৎক্ষণাৎ বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বজবজের গোটা এলাকায়।

প্রসঙ্গত,কিছুদিন আগেই বজবজে এক মহিলার ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল তাঁর স্বামীর বিরুদ্ধে।সন্তানকে নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা। তখন পর্যটকদের সামনেই তাঁকে লক্ষ্য করে স্বামী অ্যাসিড ছোড়া হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.