নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রাজ্য রাজনীতিতে একবারে ধুমধুমার অবস্থা। প্রত্যেকদিনই হেবি ওয়েট নেতা মন্ত্রী কিংবা বড়ো ব্যাবসায়ীদের ঘরে ইডি হানা দিচ্ছে।ঘন্টার পর ঘন্টা ধরে চলছে সেই তল্লাশি।
কিন্তু এবার চিত্রটা একেবারে উল্টো। ইডির হানা এবার রাইস মিলে, মুদির দোকানে। নদীয়ার কৃষ্ণনগরে একটি মুদির দোকানে ইডির তল্লাশি ঘিরে ঘোর চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুধু মুদির দোকান না নদীয়ার একাধিক জায়গায় চলে তল্লাশি।
শান্তিপুর বাইপাসে অবস্থিত ই এস এস জি ই ই রাইস মিল এবং জিকে এগ্রো ফুড প্রোডাকশন দুটি রাইস মিলে এদিন এডি তল্লাশি চালায়। জানা গেছে এই দুই মিলের মালিক একজনই। কিন্তু নিয়োগ দুর্নীতির সঙ্গে রাইস মিল আর মুদির দোকানে কি সম্পর্ক সেই মানুষের মনে প্রশ্নের ঝড়।
ইডির সূত্রে খবর নিয়োগ দুর্নীতি মামলার টাকার একটা অংশ বিনিয়োগ হয়েছিল এই রাইস মিলে। আর সেই সূত্র ধরেই ইডির এই তল্লাশি। তবে মুদির দোকানে কি কারণে ইডি তল্লাশি চালালো সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে।







