দেশরাজ্য

‘হীরাবেন দেবী ছিলেন ধৈর্য ও আস্থার প্রতীক’ প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের

মায়ের শেষকৃত্যের পরবর্তীতে ভার্চ্যুয়ালি বাংলার দু’টি রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলা ১১:৩০ নাগাদ তিনি ভার্চ্যুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃবিয়োগের পরও প্রধানমন্ত্রীর এহেন কর্তব্যবোধ দেখে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁর উবাচ, ‘ব্যক্তিগত জীবনে আপনার এতবড় ক্ষতি সত্ত্বেও আপনি বাংলার জন্য ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।’

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টায় দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমান থামার কথা ছিল। সেখান থেকে কপ্টারে চড়ে ১০.১৫ নাগাদ আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ড। এরপর গাড়ি চড়ে রওনা দেওয়ার কথা ছিল হাওড়া স্টেশনের উদ্দেশে। তবে আজ এমন ঘটনাতে কার্যতই হতাশ সকলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকজ্ঞাপন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি শুক্রবার ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালবাসা, ধৈর্য, আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

‘বন্দে ভারত’ উদ্বোধনে ভার্চ্যুয়াল মাধ্যমে ভাষণ দেন প্রধানমন্ত্রী। আজ হাওড়া-নিউ জলপাইগুড়ি ট্রেনের পথ চলা শুরু হল। ৫০০০ কোটি টাকা খরচে জোকা-এসপ্লানে় মেট্রো রুটের কাজ হচ্ছে। উক্ত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য আরও বাড়বে, এমনটাই খবর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.