নিজস্ব সংবাদদাতা: আজ বৃহস্পতিবার অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিল ইডি আধিকারিকরা। নির্দেশ অনুযায়ী অভিষেক পত্নী সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন। একটি কালো রঙের ফরচুনা গাড়িতে সওয়ার রুজিরা সাড়ে বারোটার সময় পৌঁছান। সঙ্গেই ছিলেন তার আইনজীবী। রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। টিম সদস্যদের মধ্যে রয়েছেন দিল্লির ডেপুটি ডিরেক্টর সহ দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এছাড়াও দুজন মহিলা অফিসার। রুজিরাকে জিজ্ঞাসাবাদ এর জন্য দীর্ঘ তিন পাতার প্রশ্নমালা তৈরি করেছে বলেই সূত্রের খবর।
আজ সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরার উদ্দেশ্যে কড়া পুলিশি ব্যবস্থা নেন প্রশাসন। কমপ্লেক্সের দুটি গেট ব্যারিকেট দিয়ে আটকে দেওয়া হয়। প্রসঙ্গত, ৫ ই জুন সকালে সন্তান সহ রুজিরাকে বিদেশ সফরে বাধা দেয় দমদম এয়ারপোর্টের আধিকারিকরা। ইমিগ্রেশন পয়েন্টেই আটকে দেওয়া হয় তাকে। বিমানবন্দর সূত্রে জানা যায়, ইডির এক মামলায় তার নামে লুকআউট সার্কুলার রয়েছে। তাই তার বিদেশ সফর মানা। এরপরই বিমান আধিকারিকরা ইডির সঙ্গে যোগাযোগ করে কি করনীয় তা জানতে চায়। এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় ইডির তরফে তাকে একটি নোটিশ পাঠানো হয়। যেখানে ৮ই জুন সিজিও কমপ্লেক্সে স্বশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে মোট দুবার তাকে ইডির মুখোমুখি হতে হচ্ছে।
এর আগেও অনেকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত দু বছর আগে ২৩ শে ফেব্রুয়ারি কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে সিবিআই তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল। তারপর আবারও ২০২২ সালে জুন মাসে রুজিরাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। ঠিক তার আট দিন পর তাকে প্রথমবার কয়লা পাচার মামলাকে ঘিরে তলব করে ইডি। আজ আবার সেই মামলাকে ঘিরেই তাকে জিজ্ঞাসাবাদের সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে হয়।







