রাজ্য

ইলামবাজার ব্লকে নির্বিঘ্নে কাটল মনোনয়নপত্র জমা দেওয়া !

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনে নির্ঘন্ট বাজতেই পশ্চিমবাংলা জুড়ে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বিশেষ আগ্রহ দেখা গেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় শীটে ফোঁটা ঝামেলা হলেও ইলামবাজার ব্লকের চিত্র উল্টো। নির্বিঘ্নে কাটল মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিন। ইলামবাজার ব্লকের বিরোধী আসন থেকে তৃতীয় দিনে ২৪ টি মনোনয়নপত্র জমা পড়েছে পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতি থেকে মনোনয়ন জমা পড়েছে সাতটি।

এ পর্যন্ত ইলামবাজার ব্লকে মোট পঞ্চায়েতের মনোনয়নপত্র পড়ল ৯২ এবং পঞ্চায়েত সমিতিতে মনোনয়নপত্র পড়ল ২৩ টি বিরোধী শিবির থেকে মনোনয়নপত্র জমা করা ব্যাপারে তেমন কোনো অভিযোগ আসেনি। এ ব্যাপারে তৃণমূল ব্লক সভাপতি ফজলুর রহমান সাংবাদিকদের জানান ইলামবাজার ব্লক জুড়ে নির্বিঘ্নে বিরোধীরা প্রার্থী দিতে পারে যদি কোন জায়গায় অসুবিধা হয়। দলগতভাবে সাহায্য চাইলে তারা সাহায্য করবেন বলে জানিয়েছেন।

সংবাদ সূত্রে প্রকাশ ৯২টি পঞ্চায়েতে মনোনয়নপত্র বিরোধী শিবির অর্থাৎ বিজেপি এবং বাম কংগ্রেস জোট মিলিত। অপরদিকে ২৩ টি মনোনয়নপত্র পঞ্চায়েত সমিতিতে জমা হয়েছে।  বিজেপি ও বাম কংগ্রেস জোট থেকে বলাবাহুল্য ইলামবাজার ব্লকে ১৫৬টি পঞ্চায়েত আসনের মধ্যে বিরোধী শিবির থেকে মনোনয়নপত্র জমা হয়েছে ৯২ টি এবং পঞ্চায়েত সমিতির ২৭ টি আসনের মধ্যে বিরোধী শিবির থেকে জমা হয়েছে ২৩ টি। এই তথ্য জানিয়েছেন ইলামবাজার ব্লক বিডিও শেখ জসীমউদ্দীন ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.