জেলা

ইচ্ছামতী নদীতে বিসর্জন ঘিরে রনক্ষেত্র এলাকা

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার টাকিতে ইছামতি নদীর বিসর্জন ঘাটে পুবের বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ধুন্ধুমার কান্ড। ঘাটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে প্রথমে বচসা পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিসর্জন দিতে আসা সাধারণ মানুষ। প্রতিমা বিসর্জনের সময় স্থানীয় মহিলারা দাঁড়িয়েছিলেন বিসর্জন দেখার জন্য। সেই সময় পুলিশের এক কর্মী এসে ওই মহিলাদের কটুক্তি করেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ইছামতির ঘাটে মোতায়ন পুলিশরা অবস্থান নিয়ন্ত্রণে আনতে প্রথমে কিছুটা বেগ পায়। পরে পূজা উদ্যোক্তাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কুবের বাড়ির দুর্গা প্রতিমার সঙ্গে আসা মহিলারা অভিযোগ করেন ইছামতির প্রতিমা বিসর্জন ঘাটে কর্তব্যরত এক পুলিশ কর্মী মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল দিতে থাকেন। তখনই ক্ষিপ্ত হয়ে যান মহিলারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.