ক্রাইম

মাদক পাচার মামলায় বড়সড় সাজা, তিন অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড

মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্যের পর এবার আদালতের রায়েও মিলল কড়া বার্তা। ৭৫৮ গ্রাম ব্রাউন সুগার পাচারের মামলায় তিন অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পাশাপাশি প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ২৩ নভেম্বর। গোপন সূত্রে খবর পেয়ে মালদার বৈষ্ণবনগর থানার আশ্রমপাড়ায় অভিযান চালায় পুলিশ। খবর ছিল, ঝাড়খণ্ড থেকে একটি স্করপিও গাড়িতে করে মাদক নিয়ে আসা হবে। সেই মতো সকাল থেকেই নির্দিষ্ট স্থানে নজরদারি শুরু করেন পুলিশকর্মীরা। বেলা ১১টা নাগাদ গাড়িটি পৌঁছতেই তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় ৭৫৮ গ্রাম ব্রাউন সুগার।
ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় তিন অভিযুক্ত—জাদু মণ্ডল, মোঃ আলাউদ্দিন শেখ এবং মোঃ শাহবাজ আনসারিকে। মাদক বহনের স্বপক্ষে কোনও বৈধ লাইসেন্স বা নথি দেখাতে পারেননি তাঁরা।
এই ঘটনায় বৈষ্ণবনগর থানায় মামলা রুজু হয়। তদন্তের দায়িত্বে ছিলেন সাব-ইনস্পেক্টর তুপগে লেপচা। যথাযথ তদন্তের পর নির্ধারিত সময়ে আদালতে চার্জশিট জমা দেন তিনি।
অবশেষে সম্প্রতি মামলার রায় ঘোষণা করে তিন অভিযুক্তকেই ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। মাদকবিরোধী লড়াইয়ে মালদা জেলা পুলিশের এই সাফল্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.