ভারতরত্ন বাবাসাহেব ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ৬৮ তম মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর মাসুন্দা ড: বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি ও নিউ বয়েজ ক্লাব। শুক্রবার সকালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নববারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের মাসুন্দা নিউ বয়েজ ক্লাব প্রাঙ্গণে আম্বেদকর মর্মর মূর্তি তে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয় ।উদ্যোক্তাদের পক্ষে আম্বেদকর অনুরাগী অনিমেশ বিশ্বাস বলেন আজ ৬ ডিসেম্বর ১৯৫৬ সালে বাবাসাহেব ড. বি আর আম্বেদকর দিল্লি নিজ বাসভবনে চির নিদ্রায় মারা যান। তার স্মৃতিতে দিনটি মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করা হয়। ভারতের সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবাসাহেব ড: ভীমরাও রামজি আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর ড: বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি। আম্বেদকর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায়, জনপ্রিয় চিকিৎসক ডাঃ নিতাই পদ রায়, আম্বেদকর অনুরাগী সংগঠক দিলিপ বিশ্বাস, অনিমেষ বিশ্বাস , গোলক খাঁ, শম্ভু নাথ মন্ডল, অমিতাভ বিশ্বাস, বিমল বিশ্বাস,মাধব বসু, সহ স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়ারা ।
Read Next
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
Related Articles
Check Also
Close
-
মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধেJune 22, 2024







