জেলা

ভাটপাড়ায় চুরি কাণ্ডে চাঞ্চল্য! ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উধাও ২০ লক্ষ টাকার সোনা-রূপো, চোর খেয়ে গেছে মাছের ঝোল-ভাতও!

ভাটপাড়া পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর চুরি। জানা গিয়েছে, স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষের বাড়িতে কেউ না থাকার সুযোগে চোর ঢুকে প্রায় ২০ লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে।

পরিবারের সদস্যরা ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি ছেড়েছিলেন। রাতে নৈহাটিতে ঠাকুর দেখে শুক্রবার সকালে বাড়ি ফিরে দেখেন, আলমারির সব গহনা উধাও। আরও বিস্ময়ের বিষয়, চোর শুধু গহনা নিয়েই ক্ষান্ত হয়নি—রান্নাঘর থেকে মাছের ঝোল-ভাত খেয়েও গিয়েছে!

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—“চোর যদি এতটা নিশ্চিন্তে বসে খেতে পারে, তবে নিরাপত্তা কোথায়?”
ভাটপাড়া জুড়ে এখন একটাই আলোচ্য বিষয়—কাঁটাডাঙ্গার ‘ঝোলভাত-খেকো চোর’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.