জাতীয় রাজনীতির অলিন্দে এবার এক নতুন চমক! সোজা গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
জন্তর মন্তরে সিজেপি-র যুব আন্দোলনে পুলিশি ধড়পাকড়ের সময় পাশে দাঁড়ানোর জন্য ‘দীদি’কে কৃতজ্ঞতা জানান দিপকে। তবে একইসঙ্গে স্পষ্ট করে দেন— ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের প্রতিবাদের প্রতি নৈতিক সমর্থন থাকলেও, রবিবারের রামলীলা ময়দানের সমাবেশে অফিশিয়ালি যোগ দিচ্ছে না সিজেপি। নিজেদের নিরপেক্ষ ও স্বাধীন অস্তিত্ব বিসর্জন না দিয়েই লড়াই চালিয়ে যাবে এই নতুন যুব-প্ল্যাটফর্ম।
অন্যদিকে, তরুণ তুর্কীদের এই লড়াইকে ‘পথিকৃৎ’ আখ্যা দিয়ে বঙ্গ-রাজনীতিতেও ডানা মেলার আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।







