রাজনীতি

ভোট বাঁচাও, দেশ বাঁচাও! দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের ‘চলো দিল্লি’ প্রতিবাদ সমাবেশ

নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদে শামিল হলেন INDIA জোটের নেতা-কর্মী ও সমর্থকরা। ১ নভেম্বর আয়োজিত ‘চলো দিল্লি’ কর্মসূচিকে কেন্দ্র করে জমায়েত হয় বিরোধী শিবিরের। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সরব হন তাঁরা।
বিরোধী জোটের মূল দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তাঁর পদ থেকে ইস্তফা দিতে হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তাঁদের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই প্রতিবাদ সমাবেশ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। গণতন্ত্রের স্বার্থে ভোটাধিকার রক্ষা এবং নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন INDIA জোটের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.