রাজনীতিরাজ্য

‘ লইয়ার আছি ‘ – এসআইআর ইস্যুতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুশিয়ারি মমতার

SIR ইস্যু নিয়ে তৃণমূল যাবে শীর্ষ আদালতে । অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এই ঘোষণা আগেই করেছিলেন । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই ঘোষণা করলেন । সোমবার তৃণমূল সুপ্রিমো জানান, বাংলায় যেভাবে এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে সাধারণ মানুষকে , এবার তারই প্রতিবাদে শীর্ষ আদালতে যাবে কম তৃণমূল। শুধু তৃণমূল সরকার নয় , প্রয়োজনে মুখ্যমন্ত্রীও আদালতের দ্বারস্থ হবেন ।

সোমবার জন্মদিনের দিন গঙ্গাসাগরে গিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি এসআইআর নিয়েও মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে । বলেন , “আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্য, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে… প্রয়োজন পড়লে আমি নিজেও অনুমতি চাইব।”

তিনি আরো বলেন , বলেন, “দরকার হলে সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করব। আমি মানুষের হয়ে কথা বলব। লইয়ার আছি। তবে আমি not as লইয়ার যাব। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কথা বলতে পারি। কথা বলার অনুমতি নেব আর চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব তৃণমূলস্তরে কী চলছে। যতই চেষ্টা করো বিজেপি, মিলবে না কো জিলিপি।”

প্রসঙ্গত , পূর্বেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন। যেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে একপ্রস্ত বৈঠকও হয় অভিষেকের। তবে এদিকে রাজ্যে খসড়া তালিকায় নাম না থাকায় , বারংবারই মৃত্যুর খবর সামনে আসছে । সব ক্ষেত্রেই এসআইআরকেই দায়ী করছে মৃতের পরিবার পরিজন। এমতা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.