রাজ্য রাজনীতিতে সব সময় ধুন্ধুমার কাণ্ড। কেন্দ্র-রাজ্য একে অপরকে কটাক্ষ করতে ছাড়ে না। কখন বঙ্গের মাননীয়া কোনো অভিযোগ করছেন তো কখনো বিরোধী পক্ষের কটাক্ষ ছুটে আসছে।
এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বঙ্গ বিজেপির। বঙ্গ বিজেপির তরফ থেকে একটি টুইট করা হয়েছে। যেখানে লেখা “রাস্তায় পড়ে থাকা বস্তুকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হচ্ছে শিশুদের! মাননীয়ার অনুপ্রেরণায় বোমা শিল্পে আত্মনির্ভর হতে গিয়ে বাংলাকে শ্মশানে পরিণত করেছে শাসকদল।”







