রাজনীতিরাজ্য

কথা রাখলেন অভিষেক , মহারাষ্ট্র থেকে জেল ফেরত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে অভিষেক

প্রচারের মাঝে পরিযায়ী শ্রমিকের বাড়ি পৌঁছালেন অভিষেক বন্দোপাধ্যায়। বুধবার মহারাষ্ট্র জেল থেকে ফেরত পরিযায়ী শ্রমিকের বাড়িতে উপস্থিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে বাড়িতে দেখে নিজেদের দুঃখের কথা খুলে বললেন পরিযায়ী শ্রমিকেরা। তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে চমকে উঠেন অভিষেক। জানা গেছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অসিত সরকার ও গৌতম বর্মন। মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজ করত তারা।

তাদের অভিযোগ , বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রের জেলে বন্দি করা হয় । জেলবন্দি থাকাকালীন বিজেপির শীর্ষ নেতৃত্ব সুকান্ত মজুমদারের সঙ্গেও যোগাযোগ করেন গৌতন বর্মনের স্ত্রী । বিজেপি নেতা জানিয়েছিলেন , সময় হলে জেল থেকে ছেড়ে দেওয়া হবে তাদের। অবশেষে তৃণমূলের সহায়তায় মহারাষ্ট্র থেকে বাড়িতে ফিরে আসেন তারা। অভিযোগ, জেল মুক্তির জন্য তাদের কাছ থেকে দেড় লক্ষ টাকা চাওয়া হয়। এদিন পরিযায়ী শ্রমিকদের বাড়ি গিয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন অভিষেক বন্দোপাধ্যায়।

অভিষেক বলেন, “কীভাবে তাদের হেনস্তা করা হয়েছে। তা আপনারা জানেন। কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। দীর্ঘদিন ধরে আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে চেষ্টা করেছিলাম। আমাদের সঙ্গে যোগাযোগ হয় সাড়ে ৩-৪ মাস পর। তারপরেও কয়েক মাস কেটে যায়। ডিসেম্বরের শেষে দেখা হয়। বলেছিলাম ফিরে যান। বাড়ি গিয়ে দেখা করে আসব।” তিনি আরও বলেন, “পার্টি, পলিটিক্স পরে হবে। আমাদের তো একটা দায়িত্ব আছে। রাজনীতি করতে গিয়ে ১০ কোটি মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। কার স্বার্থসিদ্ধি হচ্ছে আমি জানি না। মানুষের চোখের জল বিফলে যাবে না। একদিন না একদিন অভিশাপ লাগবেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.