রাজনীতি

“একজন মহিলাকে যেভাবে বহিষ্কার করা হয়েছে” বক্তব্য মুখ্যমন্ত্রীর

কিছুদিন আগে ‘ক্যশ ফর কোয়েশ্চেন’ কাণ্ডে লোকসভায় তাঁর বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট জমা না দেওয়া নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছিলেন,”এটা যখন সংসদে পেশ করা হয়নি তখন আমি কী বলব? যদি তারা এটা উপস্থাপন করত, আমি কিছু বলতাম। তারা যখন টেবিলে বসবে তখন আমি কথা বলব”। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মহুয়া মৈত্রকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে।”

অন্যদিকে সংসদে পৌঁছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র,তাঁর বিষয়ে এথিক্স প্যানেলের রিপোর্ট লোকসভায় পেশ করা হলে।সেদিকে তিনি বলেন, “আমি লড়াই করব। মা দুর্গা এসে গেছে, এবার দেখা যাবে। যখন নাশ মানুষের মধ্যে চলে আসে তখন তাঁর প্রথম বিবেক মরে যায়। তাঁরা প্রথমে বস্ত্রহরণ দিয়ে শুরু করেছিল কিন্তু এবার আপনারা মহাভারতের রণনীতি দেখবেন।”

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, “খুবই দুঃখজনক। বিজেপি তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, ৫৫৭ পাতার রিপোর্ট দিয়ে আধ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হল। ইন্ডিয়া জোটের সবাই এর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছে। জোটের ঐক্যবদ্ধ রূপ সামনে এসেছে”। এদিন মুখ্যমন্ত্রী আরও দাবি জানিয়ে বলেন, “একজন মহিলাকে যেভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা সেটাকে ধিক্কার জানাই”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.