ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে ইরাকের ইরবিল প্রভিন্স আবাসন বিল্ডিংয়ে।
সোরান স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকেরা থাকতেন সেখানে তৃতীয় ও চতুর্থ ফ্লোরে ছড়িয়ে পড়ে আগুন। তারপর ধীরে ধীরে পাঁচ তলার বিল্ডিংয়ের পুরোটাতেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয়সহ হোস্টেল কর্তৃপক্ষরা। তারপরে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে না এলে হস্টেল কর্তৃপক্ষ দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকল বাহীনিরা এসে উপস্থিত হয় দূর্ঘটনাস্থলে। এরপর কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন অগ্নি নির্বাপক দল। প্রাথমিক তদন্তে জানা গেছে ইলেকট্রিকে শর্ট সার্কিটের জন্য এই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় আহত হয়েছে ১৮ জন এবং আগুনে মৃত ১৪ জন।







