প্রধানমন্ত্রী মোদী আদতে জঙ্গি ? তিনি ভয় দেখান বিরোধীদের ! তামিলনাড়ুতে ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খার্গে। কংগ্রেস সভাপতির এইরূপ মন্তব্যে , ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে ।
বিজেপি জোট সম্পর্কে বলতে গিয়ে , এদিন কংগ্রেস সভাপতি বলে বসেন , “এআইএডিএমকে মোদির সঙ্গে হাত মেলাল কী করে? মোদি তো জঙ্গি। ও কোনও সাম্যে বিশ্বাস করে না। ওঁর দলও সাম্য বা ন্যায় বিচারে ভরসা রাখে না। যারাই মোদির সঙ্গে হাত মেলাচ্ছে সবাই গণতন্ত্রকে দুর্বল করছে।”
যদিও মাল্লিকার্জুন খার্গে পড়ে , নিজের বক্তব্য শুধরে নিয়ে বলেন , “আমি প্রধানমন্ত্রীকে জঙ্গি বলিনি কখনও। আমি শুধু বলেছি মোদি আমাদের ভয় দেখান। বিরোধীদের সবসময় হুমকি দেন। ইডি ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করেন বিরোধীদের আতঙ্কিত করতে। আমি জঙ্গি বলিনি।”







