মঙ্গলবার, দ্বারকেশ্বর নদ থেকে অবৈধভাবে বালি কেটে ট্রাক্টর করে বালি পাচার করার সময় দুটি বালি বোঝাই ট্রাক্টরসহ দুজন চালককে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত রাওতারা এলাকায় দ্বারকেশ্বর নদ থেকে বেশকিছু বালি মাফিয়া পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে বালি কেটে বালি পাচার করছিল। পুলিশ জানিয়েছে ওই এলাকা থেকে অভিযোগ পাওয়ার পর রাওতারা এলাকায় দারকেশ্বর নদে হানা দিয়ে দুটি বালি বোঝাই ট্রাক্টর সহ দুজন চালককে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত দুজন চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে তাদেরকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, চলতি মাসের ৭ তারিখ খণ্ডঘোষ থানার অন্তর্গত রাওতারা এলাকায় দারকেশ্বর নদে হানা দিয়ে একটি বালি বোঝা ট্রাক্টরসহ ওই বালি ট্রাক্টর চালক কে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছিল তবে সেই মামলাটি এখনো তদন্তরত অবস্থায় রয়েছে। খণ্ডঘোষ থানার পুলিশ সূত্রে আরও জানা যায় কেউ যাতে অবৈধভাবে বালি কেটে পাচার করতে না পারে তার জন্য খন্ডঘোষ থানার পুলিশ ও খন্ডঘোষ ব্লক ভূমি রাজস্ব দপ্তর তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা।







