রাজনীতি

বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগ! ‘যারা মার খাচ্ছে, তারাও বিজেপি, যারা মারছে তারাও’, বিস্ফোরক শান্তনু ঠাকুর

নিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই দলের অন্দরের বিভেদ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার পর বিজেপির মধ্যেই বিভাজন তৈরি হয়েছে। এমনকি দলেরই একাংশ ক্ষমতার অপব্যবহার করে নিজেদের লোকেদের উপর প্রভাব খাটাতে চাইছে বলেও মন্তব্য করেছেন তিনি। বনগাঁর মিলন উৎসবের মঞ্চ থেকে তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সম্প্রতি নিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দলের কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। পানিহাটির এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক রত্না দেবনাথের মন্তব্যও আলোচনায় এসেছে। আক্ষেপের সুরে তাঁকে বলতে শোনা যায়, মনে হচ্ছে তিনিই দায়ী। বিজেপি যদি না জিতত, তা হলে হয়তো ভাল হত।

এই পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে মুখ খুলেছেন শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্য, ক্ষমতায় আসার পর থেকেই দলের মধ্যে বিভেদ বাড়ছে। কিছু মানুষ ক্ষমতাকে নিজেদের লোকেদের উপর প্রয়োগ করতে চাইছেন। তাঁর মতে, দলের মধ্যে এমন বৈষম্য কোনওভাবেই কাম্য নয়।

শান্তনু ঠাকুর আরও বলেন, যারা মার খাচ্ছে তারাও বিজেপির কর্মী, আবার যারা মারছে তারাও বিজেপিরই লোক। এই পরিস্থিতির জন্য প্রশাসনকে সম্পূর্ণ দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসন সবকিছু দেখেও কোনও পদক্ষেপ করছে না।

নিহাটির ঘটনা এবং দলের অন্দরের এই সংঘাত নিয়ে একের পর এক মন্তব্যে অস্বস্তি বাড়তে পারে বিজেপির। তবে শান্তনু ঠাকুরের অভিযোগ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখনও সামনে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.