খেলাধুলা

“আমি সব সময় শান্তিতে থাকতে ভালবাসি”, কলকাতায় ঘটে যাওয়া মেসি কান্ড নিয়ে মুখ খুললেন মেসি

গতবছর ফুটবলের জনপ্রিয় তারকা লিওলেন মেসি ভারত সফরে এসেছিলেন। প্রথমে তিনি পা রেখেছিলেন কলকাতায়। কলকাতার যুবভারতীতে মেসিকে ঘিরে তৈরি হয়েছিল বিশৃঙ্খল ঘটনা। এরপর গঙ্গা থেকে জল বহু দূর পেরিয়ে গেছে। গ্রেফতার হয়েছে ওই দিনের অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। এরপর তার কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। এখনো তিনি পুলিশি হেফাজতে হয়েছেন । পাশাপাশি নিজের পদ থেকে অব্যাহতি দিয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার এই ঘটনায় মুখ খুললেন স্বয়ং লিওলেন মেসি।

সম্প্রতি আর্জেন্টিনার একটি সাক্ষাৎকারে মেসিকে নানান রকম প্রশ্ন করা হয়। সেখানে মূলত , মেসি কেমনভাবে জীবন যাপন সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল । পাশাপাশি মেসি বলেছেন, “আমি খুবই অদ্ভুত ধরণের মানুষ। আমি বেশিরভাগ সময় একা থাকতে ভালবাসি। বাড়িতে আমার তিন ছেলে সব সময় ঝামেলা করে। ওরা গোটা বাড়ি লণ্ডভণ্ড করে রাখে। এসবে আমার অস্বস্তি হয়। আমি সব সময় শান্তিতে থাকতে ভালবাসি।”

কলকাতার যুবভারতীর মাঠে মেসির সেই শান্তিতে আঘাত আনা হয়েছে। সেই কারণেই মেসি নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই কলকাতা ছেড়ে বেরিয়ে যান। তবে মেসি সেই সাক্ষাৎকারে ভারত সফর নিয়ে কোনও কথা বলেননি। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল , এরপর কোচ হিসেবে তাকে দেখা যাবে কিনা? সেই বিষয়ে মেসি বলেছেন, “আমি কোনও ক্লাবের মালিক হতে চাই। নতুন প্লেয়াররা যে ক্লাব থেকে উঠে আসবে। আমি কোচ হতে চাই না।” ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.