ক্রাইম

মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পশ্চিমবঙ্গ পুলিশের STF-এর, মালদায় উদ্ধার ২.৬৮৮ কেজি মরফিন! গ্রেফতার ৪

মাদক পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মালদা জেলার কালিয়াচকের মধুঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের গোপন খবর পেয়ে মধুঘাট এলাকায় আগে থেকেই নজরদারি চালাচ্ছিল STF-এর একটি বিশেষ দল। সেই সময় সন্দেহজনক একটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিকে আটকানো হয়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ২.৬৮৮ কেজি মরফিন।
এই ঘটনায় গ্রেফতার হওয়া চার অভিযুক্তের নাম হাসিবুর শেখ, মোঃ মাসুদ রহমান, মোঃ নবিউল হক এবং সাহিবার আলি। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
নেশার কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.