ক্রাইমজেলারাজনীতি

তৃণমূলের পঞ্চায়েতে ইনচার্জ কে লক্ষ্য করে গুলি ঘটনাস্থলে পুলিশ গুলির খোল উদ্ধার অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালির এক নম্বর ব্লকের আগারআটি”পঞ্চায়েতের প্রধান ইনচার্জ যাদব কুমার মন্ডলের বাড়ির মাঝের সরবেড়িয়া এলাকার ঘটনা ।
গতকাল গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী যাদব কুমার মন্ডলের বাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে । যাদব কুমার মন্ডল বুঝতে পেরে সে বাড়ি থেকে বেরোয়নি , এরপর দুষ্কৃতীরা চলে গেলে সে এবং তার আত্মীয়-স্বজন এলাকার লোকজন ঘটনাস্থলে আসে এবং দেখে একাধিক গুলির খোল পড়ে আছে ।
কে বা কারা? কেনই বা গুলি চালালো সে বিষয়ে যাদব কুমার মন্ডল কিছুই বলতে পারছে না।
তবে এই ঘটনায় যাদব কুমার মন্ডল সহ তার পরিবার রীতিমতো আতঙ্কে আছে ।
এরপর ঘটনাস্থলে যায় নেজাট থানার পুলিশ । পুলিশ গিয়ে গুলির খোল গুলো উদ্ধার করে নিয়ে আসে ।প্রসঙ্গত-এই “সরবেরিয়া আগারাটি”পঞ্চায়েতের প্রধান ছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা । শেখ শাহজাহানের বাড়িতে ED আধিকারিকদের ওপর হামলার সময় প্রধান জিয়াউদ্দিন মোল্লা কে দেখা গিয়েছিল ঘটনাস্থলে । জেলবন্দী রয়েছে সেই জায়গায় উপপ্রধান যাদব কুমার মন্ডল এখন এই পঞ্চায়েতের প্রধান ইনচার্জ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.