Uncategorizedজেলা

কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা, ক্ষোভে পুলিশের গাড়ি উল্টে দিলো জনতা।

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ঘটে গেছে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, এই দুর্ঘটনার ফলে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। স্থানীয় একটি লরির পিষে দেওয়ার ফলে মৃত্যু হয় এক যুবকের। দুর্ঘটনার স্থলে পুলিশ পৌঁছানোর পর পরই রাগে ক্ষোভে স্থানীয় বাসিন্দা উল্টে দেয় পুলিশের দুটি গাড়ি।

শনিবার সকালে মারিশদা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে থাকে, যেখানে একটি বেপরোয়া গতিতে আসা লরি ধাক্কা মারে একটি মোটরসাইকেল কে। ব্যাপক গতিতে আসা লরির ধাক্কায় মোটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়ে যান এবং লরিতে তাকে পিষে দিয়ে চলে যায়।

ঘটনাটি ঘটার পর সেখানকার স্থানীয় বাসিন্দারা খুবই দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছান এবং লরির চালক পালিয়ে যাওয়ার কারণে সেখানকার বাসিন্দারা ভীষণভাবে উত্তপ্ত হয়ে ওঠেন।

অভিযোগ উঠে আসে ,সেই এলাকায় প্রায় সমস্ত যানবাহন গুলি বেপরোয়া ভাবে দ্রুতগতিতে চলাচল করলেও পুলিশের কোন পদক্ষেপ নেয়নি।পুলিশের আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিক্ষোভের দেখা দেয় এবং তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাঁথির এসডিপিও বিশাল এক বাহিনী নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন এবং খুব্ধ বাসিন্দাদের সাথে আলোচনা করেন।

নিহত ব্যক্তির নাম হল দিব্যেন্দু কর এবং তার বয়স মাত্র ৪০ বছর । তিনি ভূপতিনগর থানার উত্তর বিজয়নগরের বাসিন্দা ছিলেন। এই ঘটনাটি স্থানীয় সমাজে গভীরভাবে উদ্বেগ তৈরি করেছে এবং যা পুলিশের কার্যকলাপের ওপর প্রশ্ন তুলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.