ফের বঙ্গে গণধর্ষণ ! ঘটনা বাসুদেবপুর থানার অন্তর্গত পলতা পাড়া এলাকার। এক বত্রিশ বছর বয়সী তরুণী কে চারজন মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে ।
জানা গিয়েছে পলতা পাড়া এলাকায় একটি গ্যারেজে এই নিন্দনীয় ঘটনাটি ঘটে। নির্যাতিতা তরুণী বিয়ে বাড়িতে কাজ করেন । সেখান থেকেই তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাসুদেবপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে। গণধর্ষণের পাশাপাশি নির্যাতিতার গায়ে বিড়ি সিগারেটের ছ্যাকাও দেওয়া হয় বলে অভিযোগ । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।







