জলাশয় বুজিয়ে ফেলছেন BJP নেতা? ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে ছ’শো মিটারের মধ্যে বালি ও মাটি ফেলে জলাশয় ভরাটের কাজ। আর এই ঘটনায় কাছগড়ায় স্থানীয় বিজেপি নেতা তাপস বিশ্বাস ও তাঁর ছেলে সমরেশ বিশ্বাস।
জলাশয় ভরাটের ঘটনা নিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈস্য জানান, “জলাশয় ভরাট করে এই কাজ দীর্ঘদিন ধরে করে যাচ্ছে বিজেপি নেতা তাপস বিশ্বাস। আমরা পঞ্চায়েতের তরফ থেকে সব প্রশাসনিক স্তরে জানিয়েছি। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।” সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা কিশোর কর বলেন, “পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের। তাহলে কেন জলাশয় ভরাটের কাজ বন্ধ করতে পারছে না এখানকার পঞ্চায়েত?”
অন্যদিকে, বিজেপি নেতা তথা জমির মালিক তাপস বিশ্বাস জানান, “কারখানা তৈরির জন্য কাজ হচ্ছে। নিচু জমি তাই একটু ভরাট করা হয়েছে। কিন্তু জলাশয় ভরাটের কোনও ঘটনা ঘটেনি। কেউ বা কারা চক্রান্ত করে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে







