জেলা

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে দলের কাউন্সিলাররাই অবস্থানে

মেদিনীপুর পৌরসভার চেয়াম্যান সৌমেন খাঁনের বিরুদ্ধে বৈমাতৃসুলভ আচরনের অভিযোগ তুলে তারই বিরুদ্ধে, পুরসভার সামনে অবস্থানে বসলো তারই দলের ১০ তৃনমূল কাউন্সিলর।

অবস্থানকারী তৃনমূল কাউন্সিলারদের অভিযোগ পুরপ্রধান সৌমেন খাঁন গুটিকয়েক কাউন্সিলার নিয়ে পুরসভা পরিচালনা করেন। তাদের সাথে বৈমাত্রিসুলভ আচরন করেন। তাই তার অবিলম্বে পদত্যাগ দাবী তুলেছে এই অবস্থান বিক্ষোভ থেকে। জানা যায়, মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান বিধায়ক জুন মালিয়া ঘনিষ্ঠ বলেই পরিচিত। দীর্ঘক্ষন অবস্থান চললেও বিকাল ৪টায় তৃনমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশ আসার পর আন্দোলনকারীরা অবস্থান প্রত্যাহার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.