জেলা

গ্যাসের কানেকশন এর সাথে আধার লিংক সংযুক্তি করানোকে কেন্দ্র করে, তৃণমূল- বিজেপি দ্বন্দ্ব

সম্প্রতি গ্যাসের কানেকশন এর সাথে আধার লিংক সংযুক্তি করানোকে ঘিরে
রাজ্যের বিভিন্ন জায়গায় উঠে এসেছে একাধিক অভিযোগ। কখনো গ্যাস ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে টাকা চাওয়ার,কখনো গ্রাহকদের পাইপ কিনতে বাধ্য করার মতো একাধিক অভিযোগের সাক্ষি থেকেছে বঙ্গবাসী। এমনকি নদীয়ায় মন্ত্রীর স্ত্রী’র বিরুদ্ধেও গ্রাহকদের থেকে টাকা চাওয়ার অভিযোগও উঠেছে। আর এবার এই কর্মসূচীকে ঘিরে কার্যত রনক্ষেত্ৰ চেহেরা নিলো নদীয়ার নবদ্বীপ শহর।

জানা যায়, গত কয়েকদিন ধরে বিজেপির তরফে গ্যাসের কানেকশন এর সাথে আধার লিংক সংযুক্তি করার পরিষেবা শহরের বিভিন্ন এলাকায় বিনা মূল্যে করে আসছে। গতকাল এই কর্মসূচী চলা কালীন শহরের ২নং ওয়ার্ডের কাউন্সিলার অনুরাধা মন্ডল বিজেপি নেতা আনন্দ দাসের সাথে বাতবিতন্ডে জরায়, ও গতকাল কর্মসূচী বন্ধ হয়ে যায়।

সূত্র মারফত জানা যায়, বুধবার বিকেল আনুমানিক সারে চারটে নাগাদ, নবদ্বীপ শহরের বাধরোড সংগ্লগ্ন এলাকায় একই ভাবে এই কর্মসূচী করার জন্য বিজেপির তরফে বসে। বিজেপির অভিযোগ এই কর্মসূচী চলাকালীন তৃণমূল কংগ্রেস এর তরফে ও নবদ্বীপ শহরের ২,৪,৫,২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ অসংখ্য দলীয় কর্মীদের নিয়ে তাদের ওপর চড়াও হয়। অকথ্য ভাষায় গালাগালি, পরিস্থিতি একদম হাতাহাতিতে গড়ায়।
বিজেপির জেলা নেতৃত্ব আনন্দ দাস জানান, “গতকালও আমাদের এই কাজ চলাকালীন ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধী এসে বাঁধা দেন, আমরা আজও এই কর্মসূচী শুরু করার পর তৃণমূলের তরফে পুলিশকে সামনে রেখে পরিকল্পিত ভাবে হামলা চালায়। আসলে এরা মানুষকে পরিষেবা নিজেরা দেয় না, আর কাউকে দিতেও দেয়না।”

তৃনমুল কংগ্রেসের কর্মীদের আঘাতে আহত হয়েছে একজন বৃদ্ধা মহিলা, আমাদের একাধিক কর্মীকেও করা হয়েছে মারধর। সবটাই পুলিশের সামনে এটা তৃণমূলের সংস্কৃতি।
বিজেপির সব অভিযোগ উড়িয়ে ২নং ওয়ার্ডের কাউন্সিলার অনুরাধা মন্ডল বলেন,বিজেপি গত কয়েক দিন ধরে নবদ্বীপ শহর জুড়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে,শুধু মাত্র রাজনীতি করার জন্য। আমরা জানতে চেয়েছিলাম এই কাজটা আপনারা করছেন তার জন্য কোনো জায়গা থেকে কোন অনুমতি আছে কিনা। বলতেই আমাদের মহিলা কর্মী, সহ জনপ্রতিনিধী ও সিনিয়ার নেতৃত্বদের অকথ্য ভাষায় গালাগালি করে, ও মারধরও করে।

যদিও তৃণমূল কাউন্সিলারে অনুমতি নেবার বিষয়ে পাল্টা বিজেপির তরফে জানায় বিজেপির জেলা নেতৃত্ব আনন্দ দাসের নামে সাংসদ জগন্নাথ সরকার অথরাইজ লিখে দিয়েছেন, পাশাপাশি বিজেপির তরফে আরও জানায় ইন্ডেন ওয়েল বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কাজটি যে কেও করতেই পারে এখানে অনুমতির কি আছে আমাদের জানা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.