সময়মতো শাসকদল সতর্ক না হলে , বিহারের মতো বাংলার ভোটেও প্রভাব ফেলতে পারে মুসলিমদের অসন্তোষ । উল্লেখ্য এই সতর্কবার্তা বাংলার শাসক দলেরই এক নেতার !
উল্লেখ্য , বহুবারই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে , ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবিরকে । তার বিরুদ্ধে শোকজ নোটিশও এসেছে । আর এবার ফের বিহার ভোটের পর , বিস্ফোরক দাবী হুমায়ূনের । তার দাবী , “গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয়, তাচ্ছিল্য করা হয় তাহলে তারও যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেটা বিহারের রেজাল্টেই স্পষ্ট। মুসলিমরা বিহারের ক্ষেত্রে মত পরিবর্তন করছে। শাসকদল সতর্ক না হলে তার তার কিছুটা হলেও আঁচ যে বাংলার রাজনীতিতে পড়বে তা বলাই বাহুল্য।”
হুমায়ূন আরো বলেন , “প্রশান্ত কিশোর প্রথমবার দল গড়ে বিহারে নির্বাচনে লড়েছিল। কিন্তু তাঁর টেবিলে বসে তাঁর যে আইকিউ সেটাও ব্যর্থ হয়েছে। বাস্তাবিক ক্ষেত্রেও মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা যে নেই তা প্রমাণিত হল। সেই ব্যক্তি বাংলায় কী করে এত গ্রহণযোগ্যতা দেখাবে? তাঁর সংস্থায় এখন যাঁরা যুক্ত আছে তাঁরা কী করে দেখাবে?”
হুমায়ূনের এই মন্তব্যের পর , তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ জানান , “উনি যত মানুষের সঙ্গে ঘুরে বেড়ান তার থেকে অনেক বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে। তাই কোনওভাবেই বিহারের মতো বাংলার অবস্থা হবে না।”







