হঠাৎই প্রচারের মধ্যেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সামনেই তৃণমূল কর্মীদের ক্ষোভ প্রকাশ পূরাণো কর্মীদের। এক অংশ তৃণমূল কর্মীরা বলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবু ঘোষ। কেন ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিমের অফিসের সামনে দিয়ে প্রার্থীকে নিয়ে যাওয়া হলো না, হঠাৎ কেন মিছিল ঘুরিয়ে নিল।
একাংশ কর্মীরা বলেন আমরা দীর্ঘদিন ধরে পার্টি করছি সিপিএমকে বিদায় দিয়েছি পশ্চিমবাংলা থেকে। কিন্তু আমরা অপমান হলাম আমাদেরই তৃণমূলের নেতাদের কাছে। আমরা দাঁড়িয়ে ছিলাম আমাদের তৃণমূলের প্রার্থীকে গলায় মালা পরানোর জন্য এবং হাতে পুষ্প নিয়ে ফুল ছড়ানোর জন্য, কিন্তু মিছিল ঘুরিয়ে নেওয়া হলো এই নিয়ে বিক্ষোভ তৃণমূলের কর্মীদের মধ্যে তর্কবিতর্ক তৃণমূল কর্মীদের মধ্যে।







