প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ণদীয়ার তাহেরপুরে। ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় মেয়েটি তার মামার বাড়ি যাচ্ছিল, কিন্তু সেখানে না পৌঁছালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। গভীর রাতে স্থানীয় একটি পুকুরের পাশ থেকে তার দেহ উদ্ধার হয় তারুণীর।
পরিবারের সুত্রে জানাগেছে, যে পাড়ার এক যুবক অনেকদিন ধরেই বিয়ের প্রস্তাব দিয়ে নাবালিকাকে উত্তপ্ত করছিল। কিন্তু নাবালিকা সেই প্রস্তাব প্রত্তাক্ষাণ করে। অনুমান সেই রাগেই তাকে কুপিয়ে খুন করে সেই যুবক। অভিযোগের ভিত্তিতে তাহেরপুর থানার পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত যুবক এর আগেও কয়েকবার নাবালিকাকে উত্ত্যক্ত করেছিল।







